খেলার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময়, কয়লা বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা থানার নলডুবি বাগান পাড়ার রেলগেট লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত কিশোরের নাম মনোজ সিংহ (৮)। স্থানীয়রা লরিটিকে আটক করলেও চালক খালাসী পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।
জানা গিয়েছে, অভাবের সংসারে নুন আনতে পান্থা ফুড়ায়। তাই সংসার চালাতে বাবা অমিত সিংহ ভিন রাজ্যে শ্রমিকের কাজে যোগদেন বিহারের পাটনাতে। সে সেখানেই রয়েছে। তাই মা ও ছেলে বাড়িতে থাকে। এদিন সকালে খেলার নাম করে বাড়ি থেকে বের হয়। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নলডুবি এলাকায় যায়। সেই সময় মালদা থেকে রায়গঞ্জগামী বেআইনী কয়লা বোঝাই একটি লরি পিছনে ব্যাক করার সময় উল্টে যায় এবং গাড়ির তলায় চাপা পড়ে যায় ওই শিশুটি। স্থানীয়রা অনেক চেষ্টা করে উদ্ধার করলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনায় স্থানীয়রা লরিটিকে আটক করলেও চালক খালাসী পলাতক। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এই ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যান জটৈর সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় নিহত ওই কিশোরের মা জানায়, এদিন তার ছেলে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি শুনতে পান তার ছেলে ট্রাকের নিচে চাপা পরেছে।
বিস্তারিত জান্তে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XM4O-R2UiEE